শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমার ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতীয় পরিবেশক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ভেরিফায়েড পেজ ও ইউটিউব চ্যানেলে ‘শনিবার বিকেল’র ট্রেলার প্রকাশ করা হয়ে।

২০১৬ সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত সিনেমাটির ১ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলার দেখে নড়েচড়ে বসেছেন সিনেমাপ্রেমিরা।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক পরিবেশক সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল) বিশ্বব্যাপী ‘শনিবার বিকেল’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে আগামী ১০ মার্চ আমেরিকা ও কানাডায় সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। এরপর পৃথিবীর অন্যান্য দেশে যাবে।

ফারুকী আগেই জানিয়েছিলেন, দেশে মুক্তি বিলম্বিত হলেও, দেশের বাইরে যাতে আপনারা দ্রুতই শনিবার বিকেল দেখতে পারেন সেজন্য আমাদের আন্তর্জাতিক পার্টনার এবং জার্মান প্রযোজক কাজ করছেন। খুব দ্রুত এই বিষয়ে আপডেট জানবেন। আমরা থামছি না। আমাদের দাবায়ে রাখা যাবে না।

ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি নিয়ে কম জলঘোলা হয়নি। আপিল কমিটি ডিসক্লেমার যুক্ত করে দেশে সিনেমাটি মুক্তির অনুমতি দিলেও সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় মুক্তির আলো দেখেনি ‘শনিবার বিকেল’। অবশেষে অন্তর্জালে প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার।

প্রসঙ্গত, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন-

https://youtu.be/bkKj_cDIScI

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত