সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
জাতীয়

২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২০২৪ সালের মার্চের মধ্যেই সারাদেশের রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে পেশ করা হবে।

তিনি বলেন, নীতিমালা তৈরি করা হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে সেটা প্রকাশ করা সম্ভব হবে না। তবে মার্চ মাসে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, রাজাকারের তালিকা করার আইনগত এখতিয়ার এতদিন ছিল না। গত পার্লামেন্টে আবেদন জানানোর প্রেক্ষিতে আইন পাস হয়েছে। মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে রাজাকার, আলবদর, আল-শামস বা জামায়াতে ইসলাম, যারা ঘোষণা দিয়ে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

বিএনপির চলমান পদযাত্রা নিয়ে মোজাম্মেল হক বলেন, বিএনপির চলমান পদযাত্রা একটি অকার্যকর এবং অযৌক্তিক আন্দোলন কর্মসূচি। পদযাত্রায় সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই।

এ সময় রাজশাহীর-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

মাঠ পর্যায়ে সকাল ৯টায় অফিসে ঢুকে ৪০ মিনিট থাকা বাধ্যতামূলক

একটি দল আন্দোলনের নামে আতঙ্ক ছড়াচ্ছে: ওবায়দুল কাদের

মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার