শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

আলিফ লায়লার সেই ‘সিন্দাবাদ’ আর নেই

বিনোদন ডেস্ক : নব্বই দশকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় ভারতীয় টিভি সিরিয়াল ‘আলিফ লায়লা’। ওই সময়ে দর্শকদের মাঝে দারুণ আলোড়ন তুলেছিল এটি। প্রতি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর অপেক্ষায় থাকতেন দর্শকরা। এই সিরিজের নাবিক সিন্দাবাদের চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান বলিউড অভিনেতা শাহনাওয়াজ প্রধান। পর্দার সেই সিন্দাবাদ বাস্তবে মারা গেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল শুক্রবার মুম্বাইয়ে একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দেন শাহনাওয়াজ প্রধান। এ অনুষ্ঠানের মঞ্চে বুকে ব্যথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবান ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎকসরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শাহনাওয়াজ প্রধানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতের শোবিজ অঙ্গনে, ব্যথিত তার ভক্তরাও। আজ শনিবার এ অভিনেতাকে সমাহিত করা হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

১৯৬৭ সালে মধ্যপ্রদেশের রায়পুরে জন্মগ্রহণ করেন শাহনাওয়াজ প্রধান। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি সিরিজ ও বলিউড সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘ফ্যান্টম’, ‘রইছ’ প্রভৃতি। তার অভিনীত ‘মির্জাপুর’ ওয়েব সিরিজটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

শাহনাওয়াজ প্রধান অভিনীত ‘আলিফ লায়লা’ টিভি সিরিজটি ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হয়। এটি প্রযোজনা করেন সুভাষ সাগর। সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর।

১৯৯৩ সালে তিন শতাধিক পর্বের সিরিয়ালটি হিন্দি ভাষায় ভারতীয় চ্যানেল দূরদর্শন ন্যাশনালে প্রচার হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান সিরিয়ালটি বাংলায় ডাবিং করে ঢাকা পাঠায়। বিটিভিতে প্রচারের পর তুমুল আলোচিত হয় এটি।

আরও পড়ুন:

সুগৃহিনী যে গুণ থাকা দরকার তা আমার মধ্যে নেই: রচনা

আপাতত বিয়ের ইচ্ছা নেই : জয়া আহসান

কুমার বিশ্বজিতের ছেলের অবস্থার উন্নতি, তবে শঙ্কা কাটেনি

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত