শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

ছেলের কীর্তিতে মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : কখনও পোশাক কখনও প্রেম-বিয়ে-সম্পর্ক বারংবার খবরের শিরোনামে জায়গা করে নেন শ্রাবন্তী। তবে এবার যত কাণ্ড ঘটিয়েছেন তাঁর একমাত্র ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও অভিমন্যু বিরুদ্ধে শোনা গেছে নানা খবর, তবে এবার জল গড়িয়েছে থানা অবধি। অভিমন্যুর সঙ্গে এবার কাণ্ডে সামিল মা শ্রাবন্তীও। ছেলের জন্য মধ্যরাতে থানাতেও যেতে হল নায়িকাকে। ঘটনাটি ঘটে সোমবার রাতে, নায়িকার বিলাসবহুল আবাসনেই।

জানা যায় যে, গত সোমবার রাতে আবাসনের এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়। বাকবিতণ্ডা থেকেই ওই ব্যক্তি নাকি চড়াও হন নায়িকার ছেলের উপর। সেই খবর পাওয়া মাত্রই ছুটে আসেন শ্রাবন্তী। নায়িকার সঙ্গে ছিলেন তাঁর বর্তমান চর্চ্চিত প্রেমিক, তাঁর ফিটনেস ট্রেনার। সেই ব্যক্তির বাড়ি পৌঁছে যান তাঁরা। সেখানে নায়িকার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এমনকী হাতাহাতিও লাগে তাঁদের। সেখান থেকেই আরও জটিল আকার ধারণ করে গন্ডগোল। এর জেরেই সেদিন মধ্যরাতে আনন্দপুর থানায় যেতে হয় শ্রাবন্তীকে। যদিও কোনও এফআইআর দায়ের হয়নি। উভয়পক্ষই আলোচনার মাধ্যমে ব্যাপারটি মিটিয়ে নেন।

দক্ষিণ কলকাতার যে বিলাসবহুল আবাসনে থাকেন শ্রাবন্তী, সেখানেই থাকেন টলিউডের একঝাঁক তারকা। পাশাপাশি সেই আবাসনে থাকেন শ্রাবন্তীর প্রাক্তন প্রেমিক অভিমন্যু নাগ চৌধুরীও। যদিও এদিন নায়িকার পাশে দেখা যায় তাঁর জিম ট্রেনারকে। তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী, এমনটাই খবর। তবে এখনও সেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তী। তবে যেভাবে নায়িকার দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। তাতে বোঝাই যাচ্ছে, শুধুমাত্র জিমে আটকে নেই তাঁদের সম্পর্ক। অন্যদিকে ছেলেকে নিয়ে এর আগেও বিপাকে পড়েছেন শ্রাবন্তী। তবে সেই বিপত্তি থানা অবধি গড়ায়নি। কিন্তু এবার ছেলের কীর্তির চোটে মাঝরাতে থানায় হাজির হতে হল অভিনেত্রীকে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুমার বিশ্বজিতের ছেলে

১২৩৪ কোটি ছাড়িয়ে পাঠানের আয়

প্রকাশ্যে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমার টাইটেল সং

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত