শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

প্রকাশ্যে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমার টাইটেল সং

বিনোদন ডেস্ক : বলিউডের নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’ সিনেমার টাইটেল সং বা শিরোমান গান প্রকাশ্যে এসেছে।

ইতিমধ্যে ‘শেহজাদা’ সিনেমার ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে এলো সিনেমাটির টাইটেল সং। গানটি গেয়েছেন সোনু নিগম। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে কার্তিক আরিয়ানের ‘শেহজাদা’।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী সিনেমা ‘শেহজাদা’র শিরোনাম গানটি পোস্ট করেছেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান। সঙ্গে লিখেছেন গানের কয়েকটা লাইনও। ‘ম্যায় যো আ গয়া, ম্যায় অব না যাউঙ্গা, ম্যায় সব কা বন যাউঙ্গা শেহজাদা’।

গানটিতে সুর দিয়েছেন প্রীতম। ইন্টারেনেটে গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘সোনি নিগম স্যরের কোনো জবাব নেই। অসাধারণ একজন শিল্পী।’

অন্যদিকে কেউ বা আবার লিখেছেন, ‘শেহজাদার টাইটেল ট্র্যাকটি অসাধারণ লাগল। কী সুন্দর গান। সবচেয়ে প্রশংসনীয় কার্তিক আরিয়ানের চার্ম।’ অভিনেতার কোনো অনুরাগী আবার লিখেছেন, ‘কার্তিকের মিষ্টত্বই দারুণ মানিয়েছে এই গানের সঙ্গে।’ এর আগে ‘মুন্ডা সোনা হুঁ ম্যায়’, ‘ছেড়খানিয়া’, ‘মেরে সওয়াল কা’, ‘ক্যারেক্টার ঢিলা ২.০’ গানগুলো মুক্তি পেয়েছে এই সিনেমার। প্রতিটা গানই বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

উল্লেখ, ২০২২ সাল কার্তিক আরিয়ানের অভিনীত সবকটি সিনেমাই দারুণ সাফল্য পেয়েছে। চলতি বছরও তার একাধিক সিনেমা মুক্তি পাবে। ‘শেহজাদা’ ছাড়াও তাকে দেখা যাবে ‘সত্যপ্রেম কি কথা’, ‘আশিকি-৩’ এবং নাম ঠিক না হওয়া বেশ কিছু সিনেমাতে। আশা করা হচ্ছে চলতি বছররেও তিনি তার ভক্তদের মন জয় করে নেবেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত