শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

১৩ বছর পর জয়-রোমানার বিয়ের খবর প্রকাশ্যে, রয়েছে সন্তানও!

বিনোদন ডেস্ক: ভালোবেসে প্রায় ১৩ বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা রোমানা নীড়।সম্প্রতি ছেলের ছবি প্রকাশ করেছেন জয়। তারপরই গুঞ্জন তাদের নিয়ে। বিয়ে ও সন্তানের খবর কেন গোপন রেখেছিলেন এ দম্পতি? এ প্রশ্ন অনেকের মনে। প্রশ্নটি করা হয়েছিল নায়ক জয় চৌধুরীকেও। পরিষ্কার ভাষায় তার উত্তর, এতদিন কেউ জিজ্ঞেস করেনি, তাই বলা হয়নি।

দেশীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন জয় চৌধুরী। জয়-রোমানার একমাত্র সন্তান নাম রাধ সাহামাত চৌধুরী আজমান।

২০১২ সালের ৩ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে হয় জয়-রোমানার। তবে এতদিন সেই খবর প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে চিত্রনায়ক বলেন, কাছের কিছু মানুষজন জানতেন বিষয়টি। তবে আমাদের সেভাবে প্রকাশ করা হয়নি বিয়ের কথা। কেউ কখনো সেভাবে জানতেও চায়নি।

Imported from WordPress: image-58.png

বিয়ে প্রসঙ্গে জয় বলেন, সম্পর্কে সে (রোমানা নীড়) আমার খালাতো বোন। পারিবারিকভাবে তখনই আমাদের বিয়ে হলেও ধুমধাম আয়োজন করে সবাইকে জানানো হয়নি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের কমন সার্কেলের সবাই জানত যে আমরা বিবাহিত। সবারই আমাদের বাসায় আসা-যাওয়া আছে।

জয় আরো বলেন, আমি কখনো চাই না আমার ব্যক্তিজীবন নিয়ে গসিপ হোক। আমার কাছের মানুষরা আমাকে যেমনটা জানেন, দর্শক-শুভাকাঙ্ক্ষীরাও যেভাবে জানেন, আমি চাই সেভাবেই তারা আমাকে জানুক। তারা যেভাবে ভালোবাসে আমায় সেই ভালোবাসাই ধরে রাখতে চাই আমি।

‘এক জবান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন জয়। এরপর অভিনয় করেছেন ‘ভালোবাসলে দোষ কি তাতে’, ‘হিটম্যান’, ‘ক্ষণিকের ভালোবাসা’, ‘চিনিবিবি’, ‘আজব প্রেম’, ‘অন্তর জ্বালা’, ‘প্রেম প্রীতির বন্ধন’সহ বেশ কয়েকটি সিনেমায়। অন্যদিকে অভিনয়ের দিক থেকে নীড়ের প্রথম সিনেমা ‘আড়ং’। মুক্তির দিক থেকে ‘ভালোবাসলে দোষ কি তাতে’।

আরও পড়ুন:

শ্রাবন্তী আমাকে বিয়ে করলে আপত্তি নেই: অঙ্কুশ

হিরো আলমকে কোনো শিল্পী মনে করি না: জোতিকা জ্যোতি

বাংলাদেশ ও ভারতে ‘মায়ার জঞ্জাল’ মুক্তি পাচ্ছে ২৪ ফেব্রুয়ারি

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত