বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
হরিণাকুণ্ডুতে নিখোঁজের  পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার আইএফআইসি ব্যাংকের টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : - সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের
বিনোদন

সালমান শাহর মৃত্যু নিয়ে ওয়েব সিরিজ, নির্মাতাকে লিগ্যাল নোটিশ

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। ২৭ বছর আগে নিজের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মরদেহ। আত্মহত্যা নাকি হত্যা নাকি সাধারণ মৃত্যু! তাঁর প্রয়াণের পিছনে আজও রয়েছে রহস্য। সেই রহস্য কাহিনীই এবার উঠে আসছে ওয়েব সিরিজে।

সালমান শাহকে নিয়ে তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’, যা মুক্তি পাওয়ার কথা হইচই ওটিটি প্ল্যাটফর্মে। মাত্র ৪ বছরে ২৭টি ছবিতে অভিনয় করেছিলেন সালমান। তাঁর অস্বাভাবিক মৃত্যুতে আচমকাই ছন্দ পতন ঘটে। এর মাঝে কেটে গেছে ২৭ বছর কিন্তু আজও সেই ধোঁয়াশা কাটেনি।

সালমানের মৃত্যু রহস্য নিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন আলফা-আই। এটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

ট্রেলার প্রকাশের পরেই এই ওয়েব সিরিজ নিয়ে আপত্তি জানিয়েছেন সালমানের মা। এমন স্পর্শকাতর বিষয়ে সিরিজ বানানো মেনে নিতে পারেননি সালমান শাহর মা নীলা চৌধুরী। সিরিজটি বন্ধের দাবিতে হাইকোর্টে আবেদন করেন সালমানের মা।

সালমানের নামে কোনওরকম নাটক, গান, ওয়েব সিরিজ বা সিনেমা তৈরি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে অভিনেতার পরিবার। ইতোমধ্যেই এই সিরিজের সকল কলাকুশলী সহ নির্মাতাকে ফরমান জারি করার কথাও জানানো হয়েছে।

আর সেই ফরমান প্রকাশের আগেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম গত রবিবার একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে। যদিও সেই আইনি নোটিসের কথা অস্বীকার করেন ওয়েব সিরিজের পরিচালক তানিম রহমান অংশু।

নোটিশে বলা হয়, ‘আমার মক্কেলের ভাগনা সালমান শাহকে মৃত অবস্থায় তাহার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে তাহা আত্মহত্যা বলিয়া প্রচার করে। এই নিয়ে আমার মক্কেলের দায়েরি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমার মক্কেল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করিতেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনার মৃত্যু রহস্য নিয়ে ধারাবাহিক সিরিজ নির্মাণের পায়তারা করিতেছে। একটি বিচারাধীন বিষয় নিয়ে এহেন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নহে। তাই যে বা যাহারা সিরিজ নির্মাণের চেষ্টা করিতেছেন, তাহারা এহেন কর্ম হইতে বিরত থাকিবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।’

প্রসঙ্গগত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় অবস্থিত নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোট বেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। ইমন নামে অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ। প্রথম ছবিতেই সারা দেশের মানুষের মন জয় করে নিলেন তার অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে। তিন বছরে অভিনয় করেছেন মোট ২৭টি ব্যবসাসফল সিনেমায়।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যা দান, দেন মোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহা মিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এইঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়সী, স্বপ্নের নায়ক, শুধু তুমি, আনন্দ অশ্রু উল্লেখযোগ্য।

এসব সিনেমায় তার নায়িকা ছিলেন মৌসুমী, শাবনুর, লিমা, শাবনাজ, বৃষ্টি, শাহনাজ, শ্যামা প্রমুখ। কেয়ামত থেকে কেয়ামত সালমানের সঙ্গে মৌসুমীর অভিনয় এবং এই জুটি পরিচিত হলেও শাবনুরের সঙ্গে তার জুটিবদ্ধ সিনেমার সংখ্যা বেশি। এবং এই জুটিই বেশি জনপ্রিয় হয়ে ওঠে।

এছাড়াও টিভি নাটকেও বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। এগুলো হলো আকাশ ছোঁয়া, দেয়াল, সব পাখি ঘরে ফিরে, সৈকতে সারস, পাথর সময়, ইতিকথা, নয়ন, স্বপ্নের পৃথিবী (টেলিফিল্ম)।

Imported from WordPress: image-41.png

এই সম্পর্কিত আরো

হরিণাকুণ্ডুতে নিখোঁজের  পর ভুট্টাক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

আইএফআইসি ব্যাংকের টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন

আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো : সাবেক সংসদ সদস্য সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ভারত-ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

১২ ফেব্রুয়ারির ভোটে দেশ পরিচালনার সিদ্ধান্ত নেবে জনগণ: রফিকুল ইসলাম

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার

স্টার্টআপ বিনিয়োগ তহবিলে ৭ কোটি টাকা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক

উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের