বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম
বিনোদন

৮ দিনে ‘পাঠান’ সিনেমার আয় ৮৬৩ কোটি

বিনোদন ডেস্ক : গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ৮ম দিন পর্যন্ত (বুধবার, ১ ফেব্রুয়ারি) শুধু ভারতে পাঠান আয় করেছে ৩৪৮ কোটি ৫০ লাখ রুপি। অপরদিকে বিদেশে আয় ছাড়িয়েছে ৩২৬ কোটি। মোট আয় দাঁড়িয়েছে ৬৭৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৮৬৩ কোটি ৪২ লাখের বেশি।

বক্স অফিস ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে পাঠানের টিকিট বিক্রি। তবে কিছু কিছু জায়গায় সোম ও মঙ্গলবারে বেশ ভালো পরিমাণ দর্শক সমাগম হয়েছিল, যা ব্যালেন্স করে দিয়েছে বুধবারের আয়কে। মুক্তির ৮ নম্বর দিনে (বুধবার, ১ ফেব্রুয়ারি) পাঠান ভারতের বাজারে ব্যবসা করেছে ১৭ কোটি রুপির।

প্রথম সপ্তাহে শুধু ভারতে পাঠান ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে ভেঙে দিয়েছে ৯টি হিন্দি সিনেমার রেকর্ড। হিন্দি সিনেমার ইতিহাসে আর কোনো ছবির প্রথম সপ্তাহের ব্যবসায়িক সাফল্য এত ছিল না। ‘পাঠান’ সেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছে ইতিমধ্যেই।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

এ বছরে মুক্তি পাবে শাহরুখের আরো দুটি সিনেমা। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে ‘জওয়ান’। আর বছরের শেষ দিকে ‘ডাংকি’।

এই সম্পর্কিত আরো

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম