সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement

সূচকের সাথে বেড়েছে লেনদেনও

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ৫২ কোটি ৬৮ লক্ষ ৮৫ হাজার ৭৪৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৬৬৯  কোটি ৬৩ লক্ষ ৭৪  হাজার ২৮৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৪৫.১৫ পয়েন্ট বেড়ে ৫৮৪৯.২২ ডিএস-৩০ মূল্য সূচক ২২.৯৮ পয়েন্ট বেড়ে ২২০০.৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৩৭  পয়েন্ট বেড়ে ১১৯২.৪৮ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানীর শেয়ার।   

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, বিএসসি, মালেক স্পিনিং, ইস্টার্ন  হাউজিং, আইটিসি, জেনেক্স ইনফোসিস,  বেক্সিমকো  ফার্মা, আইপিডিসি, সামিট  এলায়েন্স পোর্ট ও মেঘনা  ইন্সু:।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা  ইন্সু:,  সন্ধানী লাইফ ইন্সু:, ইবিএল ১ম মি. ফা.,এমবিএল ১ম মি. ফা., এআইবিএল ১ম মি. ফা.,  প্রাইম ১ আইসিবিএ মি. ফা.,  অগ্রনী  ইন্সু:,  ইবিএল  এনআরবি মি. ফা.,  এফবিএফ  ইনকাম ফান্ড ও  ট্রাস্ট  ব্যাংক  ১ম মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অ্যাপোলো ইস্পাত,  জাহিন টেক্স, ইনটেক  লি:,  সুহৃদ ইন্ডা:,  এ এফসি এগ্রো,  শ্যামপুর সুগার,  এমারেল্ড অয়েল,  ইন্টারন্যাশনাল  লিজিং,  ফ্যামিলি টেক্স ও মেঘনা পেট।

আজ ডিএসই’র বাজার মূলধন:-  ৭০৫৯৬২৮৫৮৬৩৫০.০০।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ