মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
খেলাধূলা

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের জন্য চূড়ান্ত নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম।

নিলামে জায়গা করে নেওয়া বাংলাদেশ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত আইপিএলে পাঁচ ফ্র্যাঞ্চাইজির হয়ে ৬০টি ম্যাচ খেলেছেন তিনি। ৮.১৩ ইকোনমি ও ২৮.৪৪ গড়ে ৬৫ উইকেট শিকার করেছেন ফিজ। সর্বোচ্চ ২ কোটির ভিত্তিমূল্যে ৪০ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঁ-হাতি পেসার।

বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজের সাথে আরও আছেন- চার পেসার শরিফুল ইসলাম-তাসকিন আহমেদ-নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব এবং দুই স্পিনার রিশাদ হোসেন ও রাকিবুল হাসান। এদের মধ্যে শরিফুল-তাসকিন-নাহিদ-তানজিম এবং রিশাদের ভিত্তিমূল্য ৭৫ লাখ করে। ৩০ লাখের ভিত্তিমূল্যে আছেন রাকিবুল হাসান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ মৌসুমের জন্য আইপিএলের মিনি নিলামে প্রাথমিক তালিকায় নিবন্ধন করেছিলেন ১,৩৯০ ক্রিকেটার। সেখান থেকে স্থানীয় ও বিদেশি কোটা মিলিয়ে চূড়ান্ত তালিকায় জায়গা হয়েছে ৩৫০ জনের। এরমধ্যে ভারতীয় ক্রিকেটার ২৪০ জন এবং বিদেশি ১১০ জন। মিনি নিলামে সর্বোচ্চ ৭৭ জন খেলোয়াড়কে কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজি। এরমধ্যে বিদেশি ক্রিকেটার সুযোগ পাবে ৩১জন।

আরও পড়ুন:

জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার্স ট্রফি জিতলো বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক

পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল