মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল
শেয়ার বাজার

ডিএসইর নতুন সিএফও আবিদ হোসেন খান

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন মো. আবিদ হোসেন খান। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ডিএসই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসইতে যোগদানের আগে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর এবং গ্রামীণফোন লিমিটেডে মহাব্যবস্থাপক (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৬ বছরেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন মো. আবিদ হোসেন খান হিসাবরক্ষণ, আর্থিক নিয়ন্ত্রণ, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরমেন্স ব্যবস্থাপনা, ট্রেজারি ও কর ব্যবস্থাপনায় সুদক্ষ। বৃহৎ ও বহুমুখী দল পরিচালনা, কার্যকর আর্থিক কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রক্রিয়া আধুনিকায়নে তার উল্লেখযোগ্য দক্ষতা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবিদ হোসেন খান ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কেপিএমজি বাংলাদেশের তত্ত্বাবধানে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করে বর্তমানে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে স্বীকৃত। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস (আইএফএ) এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইপিএ)-এর ফেলো সদস্য।

কর্মজীবনে তিনি গ্রামীণফোন ও বাংলালিংকে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এ সময় তিনি আর্থিক প্রতিবেদন, কর ব্যবস্থাপনা, আইএফআরএস অনুযায়ী হিসাব প্রণয়ন, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় এবং বৃহৎ কর্পোরেট অডিট ও মূল্যায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি এসটিএস গ্রুপে হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

সবশেষে, শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি সিএফও ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক একাধিক প্রতিষ্ঠানের এন্ড-টু-এন্ড ফাইন্যান্স কার্যক্রম তত্ত্বাবধান করেন। এ সময় দেশীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ঋণ ও ইকুইটি ফান্ড সংগ্রহ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, ব্যবসায়িক সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং কর্পোরেট গভর্ন্যান্স কাঠামো শক্তিশালীকরণে নেতৃত্ব দেন।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

ঝিনাইদহে তেল পাম্প ভাঙচুর ও বাসে আগুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার

বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাট বীজ আটক

পাইপলাইনে ভারত থেকে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল