শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
রাজনীতি

জুলাই আন্দোলন অস্বীকার জনগণের সঙ্গে প্রতারণা: এমপি রফিকুল ইসলাম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সাম্প্রতিক গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ পক্ষে রায় দিয়েছেন এবং এ ফলাফল অস্বীকার করা হলে তা জুলাই আন্দোলনকে অস্বীকারের শামিল হবে।
 
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকায় আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
 
উল্লাপাড়া-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্যে বলেন, জুলাই আন্দোলন দেশের মানুষের চেতনার সঙ্গে সম্পর্কিত। তাঁর দাবি, ওই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ নিহত এবং প্রায় ৭০ হাজার নারী-পুরুষ আহত ও পঙ্গু হয়েছেন। এ আন্দোলন নিয়ে কোনো ধরনের উপহাস বা অবমূল্যায়ন করা হলে তারও পরিণতি হবে গুরুতর।
 
কর্মসূচি উদ্বোধনের পর তিনি জানান, নির্বাচনী এলাকার সব স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। উল্লাপাড়া উপজেলাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল