বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি:

ইরানে 'অপারেশন এপিক ফিউরি' ঐতিহাসিক বিজয়: পিট হেগসেথ

পেন্টাগনে এক ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, 'অপারেশন এপিক ফিউরি ছিল যুদ্ধক্ষেত্রে এক ঐতিহাসিক ও ব্যাপক বিজয় যেকোনো মানদণ্ডেই এটি একটি বড় সামরিক সাফল্য।' বুধবার তিনি দাবি করেন, এই অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং বহু বছর ধরে তা কার্যত অকার্যকর হয়ে পড়বে।
 
এর কয়েক ঘণ্টা আগেই ডোনাল্ড ট্রাম্প ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন। হেগসেথ বলেন, ট্রাম্পের কঠোর হুমকির মুখে ইরান আলোচনায় আসতে বাধ্য হয়েছে।
 
তিনি আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং তেল-জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতো, যা তারা প্রতিরোধ করতে পারত না।
 
ট্রাম্পও যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের 'সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়' হয়েছে বলে মন্তব্য করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ-এর মধ্যস্থতায় নির্ধারিত সময়সীমার ঠিক আগে এই যুদ্ধবিরতি চুক্তি হয়।
 
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়েছে।
 
তবে এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার বিষয়টি স্পষ্ট নয়। তবুও হেগসেথ দাবি করেন, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্মত হয়েছে।
 
এদিকে যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, যুদ্ধবিরতি আপাতত একটি বিরতি মাত্র এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবার দ্রুত সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে।
 
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, ইরানের প্রায় ৮০ শতাংশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং শতাধিক নৌযান ও হাজারো সামরিক স্থাপনা ধ্বংস করেছে। তবে এই অভিযানে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে