শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: - পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল
আন্তর্জাতিক

তেহরানে তেল শোধনাগারে ইসরায়েলের হামলা

ইসরায়েলের বিমান হামলায় তেহরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
 
শনিবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানে তেল সংরক্ষণাগার ও রিফাইনারি স্থাপনায় হামলা চালিয়েছে বলে ইসরায়েলের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে ইরানে বড় ধরনের হামলা শুরুর পর এই প্রথমবারের মতো এসব জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলো।
 
আনাদোলু এজেন্সির নিউজে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা রাজধানী তেহরানে ইরানের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে।
 
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের কেএএনের খবরে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগার স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।
 
এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পর তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
 
তেহরান রিফাইনারিতে হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের হাইফা রিফাইনারিতে আঘাত হেনেছে। ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়েছে।
 
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় ধরনের হামলা শুরু করার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ১৫০ জনের বেশি স্কুলছাত্রী এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা।
 
এর জবাবে ইরানও ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে। এসব হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা ও সামরিক সদস্যদের পাশাপাশি ইসরায়েলের একাধিক শহর লক্ষ্যবস্তু হয়েছে।
 

এই সম্পর্কিত আরো

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

একাদশ শ্রেণিতে ৬ হাজার টাকা ভর্তি সহায়তা পাবে শিক্ষার্থীরা, আবেদন শুরু ১২ এপ্রিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল