মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: - প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
অর্থ-বাণিজ্য

দেশের বাজারে বাড়লো ভোজ্যতেলের দাম, আজ থেকে কার্যকর

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৯৫৫ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। নতুন দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৬ টাকা বেড়ে এখন ১৯৫ টাকা, খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৭ টাকা বেড়ে এখন ১৭৬ টাকা এবং খোলা পাম তেল লিটারপ্রতি ১৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৬৬ টাকা। পাঁচ লিটারের বোতল সয়াবিন ৩৩ টাকা বেড়ে নতুন দাম এখন থেকে ৯৫৫ টাকা।

সম্প্রতি কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ান ব্যবসায়ীরা। ফলে নতুন করে বাজারে আসা ৫ লিটারের বোতল ৯৬৫ টাকায় কিনতে বাধ্য হন ক্রেতারা। যেখানে আগের দাম ছিল ৯২২ টাকা। পাশাপাশি ১৮৯ টাকা দরে এতদিন বিক্রি হওয়া বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দামও সম্প্রতি বেড়ে হয় ১৯৮ টাকা।

আরও পড়ুন:

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু: শিল্প উপদেষ্টা

এই সম্পর্কিত আরো

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ

১৬ মার্চ আইডিএলসি ফাইন্যান্সের পর্ষদ সভা

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: প্রথম ধাপে পাচ্ছেন সাড়ে ৩৭ হাজার নারী

খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প