Corporate Sangbad
শেয়ারবাজার

ওইমেক্স ইলেকট্রোডের বোর্ড সভার তারিখ ঘোষণা

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৩, ৩:৪৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারী, বিকাল ৫ টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২,হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পর অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওইমেক্স ইলেকট্রোডের বর্তমানে অনুমোদিত মূলধন ১৭০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২২ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৭৮১ টি। এর মধ্যে ৩০ দশমিক ০১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩০ দশমিক ২৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ৩৯ দশমিক ৭৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।