Corporate Sangbad
আইন-আদালত

ফতুল্লায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২, ৬:৩০ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সফিকুল ইসলাম ওরফে সানি গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

সোমবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকা হতে নারী ও শিশু নির্যাতন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সফিকুল ইসলাম ওরফে সানি (৪২)কে গ্রেফতার করে র‌্যাব-৩।

এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ১টি মোবাইল ও নগদ ২১৫৫/-টাকা জব্দ করা হয়।

image-19

সোমবার (২৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, ধৃত আসামী নারী ও শিশু ১০০/০৩ এবং গোপালগঞ্জ থানার মামলা নং-২২, তারিখ-২০/০৬/২০০৩, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১(ক) ধারা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। মূলত তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় স্থান পরিবর্তন করে দীর্ঘদিন যাবৎ পলাতক জীবন যাপন করে আসছে।

ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।