রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত
আন্তর্জাতিক

প্রাইমারিতে ১৭ জোড়া যমজ ভর্তি, মাথায় হাত শিক্ষকদের!

আন্তর্জাতিক ডেস্ক : ১৭ জোড়া যমজদের নিয়ে অস্থির শিক্ষক-শিক্ষিকারা! বেশিরভাগ জোড়াকেই কে কোনজন, চিনতে পারা কঠিন। যদিও স্কুল কর্তৃপক্ষের কাছে বিষয়টা নতুন নয়। প্রতি বছরই জোড়ায় জোড়ায় যমজ শিক্ষার্থী ভর্তি হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এ বছর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৭তে। অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে ১৭ জোড়া যমজ।

স্কটল্যান্ডের ইনভারক্লাইড জেলাকে মজা করে অনেকেই ‘টুইনভারক্লাইড’ বলে ডাকেন। ইংরেজিতে টুইন শব্দের অর্থ যমজ। এই জেলায় এত বেশি যমজ শিশু জন্ম নেয় যে, মজার ছলে নামই পাল্টে গেছে জায়গাটির।

বর্তমানে ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৪৭ জোড়া যমজ শিক্ষার্থী পড়াশোনা করছে। তার সঙ্গে এ বছর যোগ হচ্ছে আরও ১৭ জোড়া।

যদিও এটি ২০১৫ সালের রেকর্ড ভাঙতে পারেনি। ওই বছর ১৯ জোড়া যমজ ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল ইনভারক্লাইডের প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

এ বছর ১৭ জোড়া যমজ শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ তিন জোড়া করে যমজ ভর্তি হয়েছে গ্রিনকের সেন্ট প্যাট্রিক প্রাইমারি স্কুল এবং আর্ডগোয়ান প্রাথমিক স্কুলে। প্রিপারেটরি-১ শ্রেণিতে ভর্তির আগের দিন ড্রেস রিহার্সালের জন্য সম্প্রতি সেন্ট প্যাট্রিক স্কুলে জড়ো হয়েছিল মোট ১৫ জোড়া যমজ। সে নাকি এক দেখার মতো দৃশ্য ছিল!

ডেপুটি প্রভোস্ট গ্রাইমি ব্রুকস জানিয়েছেন, ইনভারক্লাইডের বিদ্যালয়গুলোতে যমজ শিক্ষার্থী ভর্তির ব্যাপারটা এখন একটা বার্ষিক উৎসবে পরিণত হয়েছে। এটি অভিভাবকদের কাছেও বেশ মজার ব্যাপার।

তিনি বলেন, আগামী সপ্তাহে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। অবশ্যই উত্তেজনা তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ইউনিফর্মে দ্যুতি ছড়াতে দেখার চেয়ে ভালো আর কী হতে পারে। সূত্র: দ্য মেট্রো, এনডিটিভি

এই সম্পর্কিত আরো

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত