শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
জাতীয়

প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, আমরা বলেছি প্রতি মাসে আমরা কিছু সমন্বয় করবো। সেটাই এখন চলছে। প্রতি মাসেই আমরা এটা অল্প অল্প করে সমন্বয় করবো।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ১৪তম ডিআরএমসি-সামিট জাতীয় বিজ্ঞান মেলা-২০২৩ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নসরুল হামিদ বিপু বলেন, সেচের জন্য অনেক জায়গায় সারাদিন ধরে পাম্প চালান অনেকেই। আমরা একটা সময় নির্ধারণ করে দিয়েছি। এই সময়ের মধ্যে আপনারা সেচের জন্য বিদ্যুৎ ব্যবহার করবেন। তবে কিছু কিছু জায়গায় এটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটা কোনো সমস্যা নয়, আমরা ঠিক করছি। সার্বিকভাবে পরিস্থিতি আরও ভালো থাকবে, বিশেষ করে আগামী মাস থেকে।

লোডশেডিং ও সেচের সমস্যার বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিংটা ওই রকম না। বিভিন্ন জায়গা থেকে আমরা ম্যানেজ করছি। সেচটা যাদের বাধাগ্রস্ত হচ্ছে তাদের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ে করেন (সেচযন্ত্র চালান)। সারাদিন চালিয়ে রাখলে সমস্যা হবে।

গ্যাসের দাম বাড়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করেছি। আমাদের লক্ষ্য হলো এপ্রিল থেকে কীভাবে নিরবচ্ছিন্নভাবে গ্যাস দিতে পারি, সেটারও ব্যবস্থা করছি। ভোলার গ্যাস আগামী এক-দুই মাসের মধ্যে দিতে পারবো বলে আশা করছি।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস