Corporate Sangbad
শেয়ারবাজার

ক্রাউন সিমেন্টের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৩, ১২:০৫ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : টাকা ও ডলারের বিনিময় হারের বড় উঠানামার কারণে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে লোকসানের মুখে পড়া ক্রাউন সিমেন্ট পিএলসি আবার মুনাফায় ফিরেছে। চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) মুনাফা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রান্তিকের প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ৯৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৭৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৮৩ পয়সা।