Corporate Sangbad
কর্পোরেট

“ফায়দাবাদ উপশাখা” এবং “উত্তরখান উপশাখা” শুভ উদ্বোধন

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৩, ৫:৩৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক: যুগোপযুগী আধুনিক ও অনলাইন চার্জ ফ্রী ব্যাংকিং সুবিধার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড ঢাকার উত্তরায় “ফায়দাবাদ উপশাখা” এবং “উত্তরখান উপশাখা” উদ্বোধন করে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নিকটস্থ শাখা সমূহের শাখা ব্যবস্থাপকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক গ্রাহকবৃন্দ। এসময় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকান্ডকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।