Corporate Sangbad
সারাদেশ

গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১ জুন, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ স্থানীয়রা পুকুর থেকে শিশুদের মৃতদেহ উদ্ধার করেছে।

নিহত শিশুরা হল- তানজিব ও বায়োজিদ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার (১ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈরের গাবতলী গ্রামে দুই শিশু বাড়ি পাশে খেলা করে যায়। পরে দুই শিশুকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকাবাসী ও নিহতের পরিবার পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।