Corporate Sangbad
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের ধলাপাড়া উপ শাখার শুভ উদ্বোধন

প্রকাশিত: ৮ মে, ২০২৪, ২:১৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক : শরীয়াহ্ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়েইউনিয়ন ব্যাংক পিএলসি. এর ধলাপাড়া উপশাখা, টাঙ্গাইল এর শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধলাপাড়া উপ শাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মোঃ জাহাঙ্গীর আলম, ঘাটাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এবংঘাটাইল ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং টাঙ্গাইলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।