Corporate Sangbad
শেয়ারবাজার

বোনাস বিওতে পাঠিয়েছে রেনেটা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২২, ১০:২৮ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা লিমিটেড লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে রেনেটা ১৪৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।