Corporate Sangbad
রাজনীতি

আলেম ও এতিমদের সঙ্গে বিএনপির ইফতার আজ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ৪:০৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানের প্রথম দিনে এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করবেন বিএনপি নেতারা। আজ মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে এ ইফতারের আয়োজন করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি জানান, এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে আজকের ইফতারে দলের সিনিয়র নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবেন।