Corporate Sangbad
জাতীয়

আজ বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক


নিজস্ব প্রতিবেদক: আজ শবে বরাতের ছুটির দিন। আর এই ছুটির দিনে অমর একুশে বইমেলা শুরু হয়েছে বেলা ১২টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। তবে রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলায় ঢুকতে পারবে না।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একুশে-বইমেলা-২০২৪

বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলার ২৬তম দিনে বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: আবুবকর সিদ্দিক এবং স্মরণ: আজিজুর রহমান আজিজ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন ফরিদ আহমদ দুলাল ও কামরুল ইসলাম। আলোচনায় অংশ নেবেন মামুন মুস্তাফা, মো. মনজুরুর রহমান, তৌহিদুল ইসলাম ও আনিস মুহম্মদ। কবি আসাদ মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।