Corporate Sangbad
খেলাধুলা

ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার মেয়ে ফারজানা আক্তার প্রীতিকে বিয়ে করেছেন তিনি।

জানা গেছে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

চলতি বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন পেসার আল আমিন হোসেন। আসর চলাকালেই বিয়ে করলেন তিনি।

এর আগে, ২০১২ সালে ইসরাত জাহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আল আমিন। এরপর বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণ দেখিয়ে ওই বছরের ২৫ আগস্ট তাকে তালাক দেন আল আমিন। সেসময় ইসরাতের করা যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে ঘিরে দেশব্যাপী সমালোচনায় ছিলেন এ প্রেশার। সাবেক এ দম্পতির দুটি পুত্রসন্তান রয়েছে।