Corporate Sangbad
শেয়ারবাজার

মেরিকোর বোর্ড সভা ২৩ জানুয়ারি

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৩, ১২:৩১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওইদিন কোম্পানিটির বোর্ড সভা সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।