Corporate Sangbad
শেয়ারবাজার

ইনডেক্স এগ্রো নগদ লভ্যাংশ পাঠিয়েছে

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৩, ৯:৫৭ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক: সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিবিধ খাতের কোম্পানিটি।