Corporate Sangbad
অর্থ-বাণিজ্য

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান আফজাল করিম

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:২৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম পদ্মা ব্যাংক পিএলসির চেয়্যারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক চিঠিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আফজাল করিম। আফজাল করিম সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। বিএইচবিএফসিতে যোগদানের আগে তিনি সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি