Corporate Sangbad
শেয়ারবাজার

বোনাস বিওতে পাঠিয়েছে ২ কোম্পানি

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৩, ১০:২৭ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানি দুইটির লভ্যাংশ আজ বুধবার বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানি দুইটি হচ্ছে- আমরা নেটওয়ার্কস ও আমরা টেকনোলজি লিমিটেড।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানি দুইটি ৩০ জুন ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, আলোচ্য বছরে আমরা নেট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস। আমরা টেকনোলজি ১২ শতাংশ লভ্য্যাংশ দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ বোনাস।