শনিবার, ১৪ মার্চ ২০২৬
শনিবার, ১৪ মার্চ ২০২৬
শিরোনাম
ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস
ফটো গ্যালারী

বাংলাদেশে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৩৬ বছর পর কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মিটেছে লিওনেল মেসির বিশ্বকাপ না পাওয়ার অপূর্ণতা। সঙ্গে বাংলাদেশের প্রাপ্তির ঝুলিতে যোগ হয়েছে আর্জেন্টিনা থেকে ভালোবাসা। সেই ভালোবাসাকে পুঁজি করে মেসিদের বাংলাদেশে মাটিতে দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বরাতে জানা গেছে, আর্জেন্টিনা দল ঢাকায় আসার বিষয়টা চূড়ান্তের কাছাকাছি। এখন কেবল টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। কোনো সমস্যা না হলে জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশে আসবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

তার দাবি, প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন বাকি। এ নিয়ে আলোচনা চলছে।

কাজী সালাউদ্দিন জানান, তারা (আর্জেন্টিনা) জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক থাকলে জুনে আসবে তারা, বলাই যায়।

খেলা কোথায় হবে প্রশ্নে বাফুফের সভাপতি জানান, খেলা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে। এ ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেওয়া হয়েছে, তারা যেন জরুরি ভিত্তিতে সব ঠিক করে দেয়। তারা রাজি হয়েছে।

আর্জেন্টিনা দলের প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি আরও জানান, আমাদের কয়েকটি দেশের নাম দেওয়া হবে। আমরা সেইগুলো নিয়ে কাজ করবো। এরপর একটি দেশ ঠিক করা হবে।

এই বিষয়ে আলোচনা ও বিস্তারিত জানাতে আগামীকাল বুধবার (১৮ জানুয়ারি) বৈঠকে বসবে বাফুফে। বাফুফের পক্ষ থেকে জানানো হয়, জুন ২০২৩ উইন্ডোতে আর্জেন্টিনার বাংলাদেশে আসার সার্বিক বিষয়ে বাফুফে ভবনে হবে সংবাদ সম্মেলন।

এর আগে ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। খেলা হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেবার আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে প্রায় ৪০ কোটি টাকা খরচ হয়েছিলো বাফুফের। এবার আসলে প্রতিপক্ষ কারা হবে, খেলা কোথায় হবে, জানা যায়নি কিছু। তবে স্টেডিয়াম সংস্কারের জন্য জাতীয় পরিষদকে চিঠি দেওয়া হয়েছে বাফুফে থেকে। এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে আনতে বাংলাদেশের খরচ হবে প্রায় ১০০ কোটি টাকার মতো।

সব ঠিকঠাক থাকলে এক যুগ পর বাংলাদেশের মাটিতে পা রাখবেন মেসি। সেবারের তরুণ মেসি এবার বিশ্বজয়ী। তাদের সম্পর্কে বাংলার মানুষের উন্মাদনার কথাও জানেন ভালোভাবে। নিশ্চয়ই অন্যরকম এক সফরই আশা করা যায় সব ঠিকঠাক হলে।

এই সম্পর্কিত আরো

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মুভি ট্রেন্ডিং চার্টে নাম্বার ওয়ান প্রিন্স টিজার

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

এনআরবিসি ব্যাংকে ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিন মাসে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশে কমলো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

ইরানের তেলসমৃদ্ধ ‘খারগ দ্বীপে’ যুক্তরাষ্ট্রের বোমা হামলা

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস