Corporate Sangbad
শেয়ারবাজার

নগদ লভ্যাংশ পাঠিয়েছে অগ্নি সিস্টেমস

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩, ১:১৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি ৪.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।