Corporate Sangbad
সারাদেশ

বেলকুচিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার দুই সমর্থক আহত

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৫ (বোলকুচি-চৌহালী) আসনে নৌকার পক্ষে নির্বাচন করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায় আনোয়ার পারভেজ (৪৫) ও আবু হুরায়রা (৩৫) নামের দুই জন গুরতর আহত হয়েছে।

আহতরা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনায় ঘটে।

আহতদের পারিবারিক সুত্রে জানাযায়, নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস হেরে যাওয়ায় তার সমর্থকেরা তাদেরকে মারপিট করে কুপিয়ে মারাত্মক আহত করে। তারা কেন নৌকার নির্বাচন করলো এটিই তাদের অপরাধ। এর কারণে লতিফ বিশ্বাসের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। এসময় আহতদের পরিবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি’) আনিছুর রহমান বলেন, মেঘুল্লায় যে ঘটনা ঘটেছে তা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’