Corporate Sangbad
কর্পোরেট

আশ্রয়ণ প্রকল্পে ইসলামী ব্যাংকের অনুদান

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৩, ৫:১১ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

কর্পোরেট ডেস্ক:  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদানের লক্ষ্যে ৪ কোটি টাকা অনুদান প্রদান করেছে। ১৫ জানুয়ারি ২০২৩, রবিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এ অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।