Corporate Sangbad
শেয়ারবাজার

আর্গন ডেনিমসের নগদ লভ্যাংশ প্রেরণ

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০৮ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের আর্গন ডেনিমস লিমিটেড নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে ।

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।৩০ জুন,২০২২ সমাপ্ত সময়ে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।