Corporate Sangbad
সারাদেশ

বেনাপোলে দেশী মদসহ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলে ৬০ লিটার দেশী মদসহ আব্দুল মজিদ টুনু (৫২)নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে তাকে মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আব্দুল মজিদ বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত মতলেবের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজারে একটি চোরাই মদের আস্তানা থেকে ৬০ লিটার দেশী মদসহ আব্দুল মজিদ টুনুকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার যশোর আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।