Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

কাশিমপুর কারাগারে গাঁজাসহ কারারক্ষী আটক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৩, ২:৩৬ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এর মূল ফটকে গাঁজাসহ সোহেল রানা নামে এক কারারক্ষীকে আটক করা হয়েছে। তার কারারক্ষী নং- (১৪৩৩৫)।

আটকৃত সোহেল রানা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের হিকমত আলীর ছেলে।

কারা সূত্রে জানা যায়, সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা সময় কারারক্ষী সোহেল রানা ডিউটিতে যাওয়ার সময় গেইটে কর্তব্যরত কারারক্ষী তার দেহ তল্লাশি করেন এবং মোজার ভিতর হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। কারা কর্তৃপক্ষ গাঁজার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কারারক্ষী জানায় সে ভিতরে বন্দিদের দেওয়ার জন্য গাঁজা সঙ্গে নিয়ে কারাগারে প্রবেশ করতে চেয়েছিল। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ তার ব্যারাকে ট্রাংকের ভিতর থেকে আরো ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেন জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ জিয়াউল হাসান।