Corporate Sangbad
শেয়ারবাজার

অ্যাপেক্স ট্যানারির ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ট্যানারী লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। আগামীকাল ১২ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।