Corporate Sangbad
শেয়ারবাজার

পদ্মা অয়েলের এজিএমের তারিখ পরিবর্তন

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েলের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২০ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি ৬ জানুয়ারি সকাল ১১টায় এজিএমের তারিখ ঘোষণা করেছিল।

এছাড়া এজিএমের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।