Corporate Sangbad
শেয়ারবাজার

শেয়ার কিনবে স্কয়ার ফার্মার পরিচালক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩, ৩:২৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালক শামিউল এস চৌধুরী ১০ লাখ শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক এবং ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে শামিউল এস চৌধুরী।