Corporate Sangbad
শেয়ারবাজার

এবি ব্যাংকের নাম পরিবর্তনের অনুমতি

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এবি ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘এবি ব্যাংক লিমিটেড’-এর পরিবর্তে ‘এবি ব্যাংক পিএলসি’ হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে কোম্পানিটি এবি ব্যাংক পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া ব্যাংকটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।