Corporate Sangbad
শেয়ারবাজার

এফএএস ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৩, ১২:০৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ (২৯ নভেম্বর) বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১৩ টাকা ৬৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৭ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ৭৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে মাইনাস ৯৯ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল মাইনাস ৫১ টাকা ১৫ পয়সা।