Corporate Sangbad
নিয়োগ বিজ্ঞপ্তি

‘অফিসার’ পদে মোট ৩৫১ জনকে নিয়োগ দেবে জনতা ব্যাংক

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০৯ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অফিসার’ পদে মোট ৩৫১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার – রুরাল ক্রেডিট/আরসি।

পদসংখ্যা: মোট ৩৫১ জন।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ থাকা যাবে না। অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে (https://erecruitment.bb.org.bd) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : প্রতিষ্ঠান ওয়েবসাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

image-110 image-112