সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: - ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল বছরের প্রথম সূর্যগ্রহণ আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ: - পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার
কর্পোরেট নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫

কর্পোরেট সংবাদ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’র লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)-এর মহপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ তথ্য জানান।

ডিপিই’র মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়। গত ৯ জানুয়ারি (পার্বত্য তিন জেলা ব্যতীত) দেশের ৬১টি জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর জেলাওয়ারি ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (https://mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (https://dpe.gov.bd) পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হবে।

বিজ্ঞপ্তিতে ডিপিই জানায়, এই ফলাফল সাময়িক হিসেবে গণ্য হবে। আবেদনকারী কর্তৃক কোনো ভুল তথ্য প্রদান বা তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রার্থীর ফলাফল বা নির্বাচন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

গত বছরের ৫ ও ১২ নভেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর চলতি বছরের ৯ জানুয়ারি বড় পরিসরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রার্থীরা এখন চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এই সম্পর্কিত আরো

ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার