সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
আইন-আদালত

মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম বাদী হয়ে সদর থানা আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক বক্তব্যে প্রয়াত আরাফাত রহমান কোকোকে কুকুরের সঙ্গে তুলনা করেন। এতে বিএনপি ও জিয়া পরিবারের মানহানি এবং ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলাটি শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং প্রয়াত এমন একজন ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বক্তব্যে দল ও সংশ্লিষ্ট পরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরো

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ

পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের