সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
রমজানে পুঁজিবাজারের লেনদেন চলবে নতুন সময়সূচিতে ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: - ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল বছরের প্রথম সূর্যগ্রহণ আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ: - পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি
জাতীয়

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন (আইএফ) বায়তুল মোকাররম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম কামাল উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুস সালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) এম নিজামুল কবির, ওয়াকফ বাংলাদেশের উপ-প্রশাসক এম আকবর হোসেন, ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অফ গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ এম মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচালক এম জহিরুল ইসলাম মিয়া সভায় উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

রমজানে পুঁজিবাজারের লেনদেন চলবে নতুন সময়সূচিতে

ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি