সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই আসে না: বুবলী দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপে আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করে ইসি।

প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবে ইসি। এরপর ২২ জানুয়ারি সকল ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

২৪ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী সামগ্রী যাচাইকরণ, ব্যালট পেপারসহ বিভিন্ন ধরনের সিলের গোপনীয়তা রক্ষা, ভোটদান পদ্ধতি, ভোটগণনা, ফলাফল একত্রীকরণ, সমভোট, একত্রিকরণের পর পুনঃসিল গালাকরণ, নির্বাচনী প্রচারণা বন্ধের সময়সীমা ও বেসরকারি প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন ইত্যাদি।

২৫ জানুয়ারি নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে ব্যালট পেপার মুরণের জন্য গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসকে মুদ্রণাদেশ প্রদান। পরে ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে ইসির বিশেষ সভা, যাচাই বাছাই করা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদাও।

এতে আরও বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনি ব্যয় নির্বাহে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেবে ইসি। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে ২ ও ৩ ফেব্রুয়ারি।

ইসির এ দ্বিতীয় রোডম্যাপে আরও বলা হয়, নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে খুব তাড়াতাড়ি। রোডম্যাপে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে। 

প্রসঙ্গত, ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ এর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তবর্তী সরকার গঠিত হয়। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহন করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে। এর ধারাবাহিককতায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:

গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার চালানো হবে

এই সম্পর্কিত আরো

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি

তারেক রহমানের শপথে আসছেন ভারতের লোকসভার স্পিকার

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ

পুরো রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

শাকিবের সঙ্গে ডিভোর্স হয়নি, বিয়ের প্রশ্নই আসে না: বুবলী

দেশবাসীসহ বিশ্বের মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা