Corporate Sangbad
বিশেষ প্রতিবেদন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ১৬

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৩, ১২:১৩ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)।

বুধবার (২২ নভেম্বর) এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া বিভাগ।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০৪৫ পিস ইয়াবা, ৩কেজি ৬০০ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম হেরোইন ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রুজু হয়েছে।