সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
রমজানে পুঁজিবাজারের লেনদেন চলবে নতুন সময়সূচিতে ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: - ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল ‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল বছরের প্রথম সূর্যগ্রহণ আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ: - পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি
জাতীয়

‘গোলামির দিন শেষ! বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটারদের অবমাননা মেনে নেব না’

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামীর দিন শেষ।

শনিবার (৩ জানুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্ট এ তিনি কথা বলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ক্রীড়া মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারেনা।

বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।

আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!’

আরও পড়ুন:

গণভোটের প্রচারে ৮০ লাখ লিফলেট ও ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে ইসি

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

এই সম্পর্কিত আরো

রমজানে পুঁজিবাজারের লেনদেন চলবে নতুন সময়সূচিতে

ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন: ২৪ ঘণ্টা অবজারভেশনে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে ভারত

এবার একুশে পদক পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান

নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বিএনপি ভোট পেয়েছে ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ: ইসি